চাঁদপুরে

জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারকে আইজিপি'র উপহার বিতরণ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ১১:২৩ এএম
জীবন উৎসর্গকারী পুলিশ পরিবারকে আইজিপি'র উপহার বিতরণ

চাঁদপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে আইজিপি'র প্রেরিত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের মাঝে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে।  বুধবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুর  পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে এ উপহার সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ, মো. আলী হোসেন ফকিরের পক্ষ থেকে পুলিশ মেমোরিয়াল ডে-২০২৬ উপলক্ষে বিগত ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী চাঁদপুর জেলায় বসবাসরত মৃত কনস্টেবল/৬৩১ মোঃ আবুল খায়ের মিজি এবং পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মো. একরামুল হক-এর পরিবারবর্গকে উপহার সামগ্রী বিতরণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে