টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৮:৫৫ পিএম
টাঙ্গাইল আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ইফতার ও দোয়া

বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি) টাঙ্গাইল জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব জাফর আহমেদ। সংগঠনের জেলা শাখার সভাপতি হক কথা প্রতিদিন এর সম্পাদক  কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক যুগধারার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক দৈনিক টাঙ্গাইল সমাচার পত্রিকার সম্পাদক মাসুদুল হক ও সাপ্তাহিক জাহাজ মারা’র সম্পাদক আতিকুর রহমান, কোষাধ্যক্ষ দৈনিক টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মো: মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক পাপিয়া’র সম্পাদক  সেলিম তরফদার, আইন বিষয়ক সম্পাদক  সাপ্তাহিক শ্বশিতের কন্ঠের সম্পাদক কাজী শায়লা ইয়াছমীন,  প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক আমাদের টাঙ্গাইল সাইদুর রহমান এবং কার্যকরী কমিটির সদস্য সাপ্তাহিক সময় তরঙ্গ’র সম্পাদক কাজী হেমায়েত হোসেন হিমু, সাপ্তাহিক কালের স্বরের সম্পাদক শামছুজ্জামান, সাপ্তাহিক সমাজচিত্রের সম্পাদক মামুনুর রহমান, টাঙ্গাইল সময় পত্রিকার প্রতিনিধি পারভেজ হাসান, সাপ্তাহিক লোকধারার সম্পাদক সাজ্জাদ আমিনুর রহমান টিটু, দৈনিক প্রগতির আলো’র সম্পাদক আনোয়ার ইমরান সাদত, সাপ্তাহিক সখীপুর বার্তার সম্পাদক শাকিল আনোয়ার। ইফতার মাহফিলের আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির কল্যাণ, রমজানের ফজিলত কবুল এবং সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে