ফরিদপুরে অটোরিকশা চালক হত্যার আলোচিত মামলার আসামী আশুলিয়ায় গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১২ মার্চ, ২০২৬, ০৮:৫৫ পিএম
ফরিদপুরে অটোরিকশা চালক হত্যার আলোচিত মামলার  আসামী আশুলিয়ায় গ্রেফতার

দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সন্ত্রাস, হত্যা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাবের নিরবিচ্ছিন্ন অভিযান জনমনে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর একটি যৌথ অভিযানে ফরিদপুরের কোতয়ালী থানার অটোরিকশা চালক হত্যার আলোচিত মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত এজাহার নামীয় ০১ জন আসামিকে ঢাকার আশুলিয়া হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গত ০৬ মার্চ ২০২০ তারিখ অটোরিকশা চালক ফারুক তালুকদার (৪০) রাজবাড়ী জেলার নিজের বাড়ি থেকে অটোরিকশাা নিয়ে বের হন। আসামীগণ সেই অটোরিকশা ভাড়া করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে আসামীগণ ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় চালক ফারুক তালুকদার (৪০) কে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃতের স্বজনরা ফারুক তালুকদার (৪০) এর লাশ শনাক্ত করেন। পরদিন (০৭ মার্চ ২০২০) তার ভাই হান্নান তালুকদার ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং-১৮ তারিখ-০৭/০৩/২০২০ খিঃ। গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১২ মার্চ ) র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলায় যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশপ্রাপ্ত এজাহার নামীয় অন্যতম আসামী মোঃ শাহজাহান শেখ, পিতা-আঃ আলী শেখ, সাং-বালিয়াডাঙ্গী, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে