শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় জিয়া পরিষদ সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো: মাজহারুল ইসলাম। সোনালী ব্যাংকের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাছান আহমেদ মঈনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস, কিশোরগঞ্জ এর ডেপুটি জেনারেল ম্যানেজার দিলীপ কুমার পাল,প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মুহাম্মদ কায়ছারুল ইসলাম,এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. দুলাল মিয়া। সোনালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও জিয়া পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহাম্মদ এর পরিচালনায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক করিমগঞ্জ উপজেলার প্রিন্সিপাল অফিসার আব্দুল্লাহ আল মামুন,ব্যাংক কর্মকর্তা ফেরদৌস মিয়া, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শওকতুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এম জুবায়ের হোসেন প্রমুখ। পরে ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের আহবায়ক মাও রফিকুল ইসলাম। এসময় সোনালী বাংক পিএলসি কিশোরগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গ্রাহকবৃন্দ এবং জেলা জিয়া পরিষদের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।