আশাশুনিতে টিউবওয়েলের পানি নিয়ে হামলা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১৭ মার্চ, ২০২৬, ০৭:৫২ পিএম
আশাশুনিতে টিউবওয়েলের পানি নিয়ে হামলা

আশাশুনিতে জনসাধারণের জন্য বসানো টিউবওয়েলে পানি নিতে গেলে প্রতিপক্ষের হামলায় ১ জন আহত ও ক্ষয়ক্ষতি করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আশাশুনি সদরের কোদন্ডা গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী আছিয়া খাতুন বাদী হয়ে এবাদুল গাজী, ইমদাদুল গাজী, আছিয়া খাতুন, রত্না খাতুনকে বিবাদী করে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাগেছে, এলাকার মানুষের পানির সুবিধার্থে এলডিপি সংস্থা বিবাদী এবাদুল গাজীর বাড়ীতে একটি টিউবওয়েল স্থাপন করে। বাদী ও এলাকার লোকজন ঐ টিউবওয়েল হতে পানি নিয়ে থাকে। বিবাদীরা তাকে পানি দিবে না বলে বসত বাড়ী সীমানা বরাবর ঘেরাবেড়া দেয়। এছাড়া তারা বাদীকে একাধিকবার মারপিট করে জখম করেছে। গত ১৭ মার্চ দুপুর ১.৩০ দিকে টিউবওয়েল হতে পানি আনতে গেলে বিবাদীরা বাদীর কলস ছুড়ে ফেলে দেয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মৌখিক ভাবে নিষেধ করলে বিবাদীরা তার চুলের মুঠি ধরে টানাটানি, এলোপাতাড়ী কিল, ঘুষি মেরে নিলাফোলা জখম করে। বাদীর বসত বাড়ীর টয়লেট ভাংচুর, হত্যার উদ্দেশ্যে আঘাত করলে জখম প্রাপ্ত হয়। গলায় ওড়না পেচাইয়া শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে, শ্লীলতাহানী ঘটায়। রুপার হার ছিড়ে নেয়। ঘেরাবেড়ার পিলার তুলে ফেলে ক্ষতিসাধন করে। আশপাশের লোকজন ছুটে আসলে বিবাদীরা জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এব্যাপারে তারা আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে