গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সামাজিক সমসাময়িক সমস্যা মাদক নির্মূলে "সচেতন সমাজ" শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে উপজেলার ঘাগটিয়াস্থ "অগ্রণী যুব সংঘ সিংগুয়া"র উদ্যোগে আয়োজিত সামাজিক সমসাময়িক সমস্যা মাদকের মূলউৎপাটনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দাদের শতস্ফুর্ত অংশগ্রহণে সিংগুয়া পূর্ব দক্ষিণপাড়া হাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম সভাপতিত্ব করেন।
প্রবীণ সমাজ হিতৈষী সাংবাদিক হাজী আব্দুস সাত্তার তাঁর বক্তব্যে মাদককে প্রধান সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করেন এবং মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য উপস্থিত সর্বসাধারণের প্রতি আহ্বান জানান। স্থানীয় ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, আমরা মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার। মাদক কারবারি ও মাদক সেবীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, আলেম ওলামা, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক অবক্ষয়ে প্রধান সমস্যা মাদক। তাই মাদক নির্মূলে অগ্রণী যুব সংঘ সিংগুয়া এর তত্ত্বাবধানে স্থানীয় ভাবে 'মাদক নির্মূল কমিটি' গঠন করার জন্য উপস্থিত ব্যক্তিদের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোঃ ফজলুল হক, রাজী উদ্দিন, আঃ বাতেন, এ বি সিদ্দিক, মোঃ মোস্তফা, জিল্লুর রহমান, কামাল হোসেন, মোঃ জুয়েল, সুমন মোড়ল, সোহরাব হোসেন, হাফেজ আল-আমিন, হাফেজ নাজমুল ইসলাম, ফাহাদ হাসান, অগ্রণী যুব সংঘ সিংগুয়া এর সভাপতি শামীম সরকার, সাধারণ সম্পাদক আঃ রহিম প্রধান সহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।