গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৩:১১ পিএম
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক

মুন্সীগঞ্জের গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান (৪০)কে আটক করেছে র‌্যাব।  শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাত আক্তার। আটক বেকু হাসান (৪০) গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। র‌্যাব-১১ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই বেকু হাসান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় আত্মগোপন করে বসবাস করছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে