কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন হাওর থেকে মাটি খেকুরা ভেকু দিয়ে বিভিন্ন জমি টপ সয়েল মাটি কেটে নিয়ে যাওযার কারণে পার্শ্ববর্তী কৃষকের ধানী জমি ভেঙ্গে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন কৃষক উপজেলা প্রশাসনের বরাবরে লিখিত অভিযোগ দিয়েও কোনো কোল কিনারা পাচ্ছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। এরি ধারাবাহিকতায় বাজিতপুর উপজেলার হিলচিয়া, কৈলাগ সহ বিভিন্ন ইউনিয়নে এসব অসাধু ব্যবসায়িরা দিনের বেলায় মাটি না কেটে রাতের বেলায় ভেকু দিয়ে মাটি কাটার ফলে তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। অন্যদিকে নিকলী উপজেলার গুরই ইউনিয়নের দৌলতপুর হাওরে সরকারি জমি থেকে এসব অসাধু ব্যবসায়ীরা মাটি কাটার ফলে পার্শ্ববর্তী জমি ভেঙ্গে নদী গর্ভে বিলিন হচ্ছে। এছাড়া নিকলী সদর ইউনিয়নের হাওরে এসব ব্যবসায়ীরা বিভিন্ন ইট খলায় নামে বেনামে মাটি কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু প্রশাসনকে জানালেও কোনো উপায় খুজে পাচ্ছে না কৃষক। জানা যায়, এই দুই উপজেলার প্রশাসনিক লোকদের কে ম্যানেজ করে তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে কৃষকদের অভিযোগ। কিন্তু কবে প্রশাসন ঠিক হবে। এই নিয়ে অভিজ্ঞ মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।