ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার ও একই ঘটনার পুনরাবৃত্তি বন্ধে প্রয়োজনীয় টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় (পদ্মা নদীতে বাস ডুবি) তার মা ও ভাগ্নেসহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম এক যৌথ শোক বার্তায় বলেন, রাইয়ানের অকাল মৃত্যু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত হৃদয়বিদারক ও অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন মেধাবী, ভদ্র ও সম্ভাবনাময় শিক্ষার্থী। তিনি ক্যাম্পাস জীবনে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার এ মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। শোক বার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, এ দুর্ঘটনায় শুধু একটি পরিবার নয়, দেশ একজন সম্ভাবনাময় তরুণকে হারিয়েছে। তারা মরহুম রাইয়ান ও তার পরিবারের অন্যান্য সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রাইয়নের বোন ডা. নুসরাত জাহান খানের দ্রুত সুস্থতার কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকলের প্রতি গভীর শোক প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা ও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।