বাজিতপুরে পুলিশের গাড়ি থেকে পলায়নকৃত আসামী গ্রেফতার

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ মার্চ, ২০২৬, ০৭:৪৬ পিএম
বাজিতপুরে পুলিশের গাড়ি থেকে পলায়নকৃত আসামী গ্রেফতার

কিশোরগঞ্জের বাজিতপুর থানার পুলিশ আজ শনিবার দুুপুরে পুলিশের গাড়ি থেকে পলায়নকৃত করার ২ ঘন্টা পর (দুপুর ২টার দিকে) লৌহগাঁও এলাকা থেকে বাবুল মিয়া উরফে বাবুল (২০) কে গ্রেফতার করেছে বলে থানা  পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, আজ শনিবার অনুমান সাড়ে ১২ টার দিকে বাবুল মিয়া তাদের গাড়ী থেকে হ্যান্ডকাপ সহকারে পালিয়ে গিয়েছিল। পরে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ২ ঘন্টা পর বাবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে থানা পুলিশ দাবি করেন। রিপোর্ট লেখা পর্যন্ত বাবুল মিয়া এখন পুলিশ হেফাজতে রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে