কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর শনিবার রাত অনুমান ৩ টার দিকে ৩-৪ জন যুবক এক যুবতী (১৯) কে পালাক্রমে ধর্ষন করেছে বলে বাজিতপুর থানায় মামলা দায়ের করেন পুলিশ পরিদর্শক মো: শফিকুল ইসলাম। তিনি জানান, ধর্ষিতা (১৯) এর পিতার নাম খোকন মিয়া, গ্রাম- চাপানপাড়া, নেত্রকোণা জেলা সদরের বলে জানা গেছে। ধর্ষিতা এখনও পর্যন্ত পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশ ধারণা করছেন ধর্ষিতাকে ধর্ষণ হয়েছে কিনা এ নিয়ে তাদের মধ্যে সন্দিহান রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। বাজিতপুর থানার মামলা নং- ১৭, ২৮(০৩)২০২৬ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(৩) তৎসহ ৩৭৯/৫০৬ পেনাল কোডে মামলা হয়েছে।