ঢাকা-নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জ রুটে মেট্রোরেল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সংগঠন ও শ্রেণিপেশার নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রিয় কমিটির সমাজকল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন উপস্থিত হয়ে মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুত ঢাকা-নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জ পর্যন্ত রেলপথ সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।একই সঙ্গে সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার শীর্ষ নেতৃবৃন্দকে জনগুরুত্বপূর্ণ এ বিষয়ে উদ্যোগ গ্রহন করায় ধন্যবাদ জানান। শনিবার বেলা সাড়ে ১১ টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে ঢাকা-মুন্সীগঞ্জ মেট্রেরেল বাস্তাবায়ন পরিষদের আহ্বায়ক মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সিনিয়র সাংবাদিক মঞ্জুর মোর্শেদের সঞ্চালনায় এ সভায় বক্তব্য রাখেন সরকারী কৌসুলী(জিপি) এডভোকেট তোতা মিয়া,সরকারী হরগঙ্গা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আহসান কবির,মুন্সীগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট মাহবুব আলম স্বপন,সাবেক প্রধান শিক্ষক সাইফুল্লাহ ভ’ইয়া, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর(এপিপি) এডভোকেট মোস্তাফিজুর রহমান ভুইয়া,বিএনপি নেতা শামসুল হক,অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক পরিষদের সভাপতি মো: মাহবুবুর রহমান,সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লিটন,ব্যাংকার মাহতাব উদ্দিন,বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও নাট্যকার জাহাঙ্গীর হোসেন ঢালী,সাংবাদিক মো: মমিন বিশ্বাস,ব্যবসায়ী জাকির হোসেন বিনোদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম শিকদার প্রমুখ। সভায় এ দাবী অবহিতকরণ ও জনমত গঠনে জেলার গুরুত্বপূর্ণ অবস্থানে ব্যনার,ফেষ্টুন লাগানো,বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যোগাযোগ, শিক্ষার্থীদের সমন্বয়ে দল গঠন করে গন-স্বাক্ষর সংগ্রহ এবং সড়ক ও যোগাযোগ মন্ত্রী মহোদয়নের জেলায় আসন্ন সফরে এ দাবী বাস্তবায়নে মনোযোগ আকর্ষনে চেষ্টার সিদ্বান্ত গৃহিত হয়।প্রসঙ্গত এ দাবী বাস্তবায়নে ইতিপুর্বে লিফলেট বিতরণ উর্ধ্বতন কতৃপক্ষের বরাবর স্মারক লিপি প্রদান,মানব বন্ধন,ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত হয়।