ভবানীগঞ্জে অবৈধভাবে অকটেন মজুদ, ড্রাইভারকে জরিমানা

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ৮ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম
ভবানীগঞ্জে অবৈধভাবে অকটেন মজুদ, ড্রাইভারকে জরিমানা
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় স্থানীয় সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) এ অভিযানে লাল্টু (৪২) নামের এক মাইক্রো ড্রাইভারকে ২৬ লিটার অকটেন অনুমোদনহীনভাবে মজুদ রাখার অপরাধে আটক করে বাগমারা থানা পুলিশ। পরে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৩,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় জব্দকৃত ২৬ লিটার অকটেন সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত সেবাগ্রহীতার নিকট বিক্রি করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।
আপনার জেলার সংবাদ পড়তে