রাজশাহীর তানোর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান। সভায় উপজেলার মাসিক আইন শৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত চিত্র তুরে ধরেন তানোর থানার এসআই উৎপল। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তানোর উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রয়েছে থাকার পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।