পাঁচবিবিতে আলু চাষীদের প্রশিক্ষন

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট): | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৩:৩২ পিএম
পাঁচবিবিতে আলু চাষীদের প্রশিক্ষন

পাঁচবিবি উপজেলার আলু চাষীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ এ কর্মশালায়  সভাপতিত্ব করেন। জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগী কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন। আলু চাষের মাধ্যমে কৃষকদের লাভবান হওয়ার  পাশাপাশি দেশের খাদ্য ভান্ডারের মজুদ বৃদ্ধির লক্ষে কৃষি বিপণন বিভাগ এ  কর্মশালার আয়োজন্ করে। কৃষি বিপণন জেলা কর্মকর্তা ভারপ্রাপ্ত শ্রী রতন কুমার রায় বলেন, দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় উপজেলার ২৫'জন প্রান্তিক আলু চাষী অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে