চাটমোহরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৮ এপ্রিল, ২০২৬, ০৩:৩৭ পিএম
চাটমোহরে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ

পাবনার চাটমোহরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে  ৩ হাজার ২০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক বিনামূল্যে পেলেন বীজ ও সার। এরমধ্যে ১ হাজার ১০০ চাষিকে পাট বীজ,১৫০ জনকে মুগবীজ,৬৫০ জনকে তিল বীজ ও ১ হাজার ৩০০ জনকে উফশী আউশের বীজ এবং প্রত্যেক চাষিকে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।   গতকাল বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। এসময় কৃষি সম্প্রসারণ  কর্মকর্তা তানিয়া আকতার,প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারী সার্জন ডাঃ উম্মে আরেফিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম,উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।  কৃষি অফিস সূত্রে জানানো হয়েছে,কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাটমোহর উপজেলাতে ৩ হাজার ২০০ কৃষকের মাঝে ১৮ লাখ ৯১ হাজার ৩০০ টাকা মূল্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে