লালপুরে নষ্ট মাংস বিক্রি, কসাইকে জরিমানা

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) :
| আপডেট: ৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ পিএম | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৭ পিএম
লালপুরে নষ্ট মাংস বিক্রি, কসাইকে জরিমানা

নাটোরের লালপুরে নষ্ট ও অস্বাস্থ্যকর গরুর মাংস বিক্রির অভিযোগে মোঃ বাবুল হোসেন নামে এক কসাইকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) দুপুরে লালপুর ইউনিয়নের লালপুর বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, কয়েক দিন ধরে ফ্রিজে সংরক্ষণ করা গুণগত মান নষ্ট হওয়া গরুর মাংস বিক্রি করা হচ্ছিল। এ বিষয়ে অভিযুক্ত কসাই মোঃ বাবুল হোসেন অপরাধ স্বীকার করলে “পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১”এর ১৭ ধারা ভঙ্গের দায়ে তাকে দোষী সাব্যস্ত করে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় প্রায় ৭ (সাত) কেজি গরুর মাংস, যার আনুমানিক বাজারমূল্য ৫,২৫০ টাকা, জব্দ করা হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ’র তত্ত্বাবধানে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত মাংস বিনষ্ট করা হয়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সার্বিক সহযোগিতা প্রদান করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে