বরিশালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৪:৩৩ পিএম
বরিশালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে ১৪ জন শিশু মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মুশিউল মুনির জানিয়েছেন, দুই বছরের মৃত সাদিয়া বরিশালের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজিব হোসেনের মেয়ে এবং নয় মাস বয়সের রাকিব বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাবিবুর রহমানের ছেলে। তিনি আরও জানিয়েছেন, এই দুই শিশু গত ৮ এপ্রিল দুপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং শুক্রবার (১০ এপ্রিল) ভোরে একঘণ্টার ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়। এই নিয়ে হাসপাতালে হাম উপসর্গে পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। পরিচালক আরও জানিয়েছেন, হাসপাতালে বর্তমানে ৯২ জন হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। যারমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জন ভর্তি হয়েছেন। একই সাথে গত ২৪ ঘণ্টায় ২৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

আপনার জেলার সংবাদ পড়তে