বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে

ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ০১:৫০ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০১:৫০ পিএম
ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা
রাজশাহীর বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামের বদলিজনিত বিদায় উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামছুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা খয়বর রহমান, রফিকুল ইসলাম, আঃ জব্বার সরদার, আফজাল হোসেন, আব্দুস সাত্তার, রাজ্জাক মোল্লা, ইব্রাহিম হোসেন, বীরেন্দ্রনাথ সরকার, প্রদীপ কুমার সিংহ সহ উপজেলার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে স্মৃতিচারণ, শুভেচ্ছা বক্তব্য এবং সম্মাননা প্রদানের মাধ্যমে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, ইউএনও মাহবুবুল ইসলাম দায়িত্ব পালনকালে বাগমারার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিদায়ী ইউএনও মাহবুবুল ইসলাম বাগমারার মানুষের সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব হতো না। শেষে ইউএনওর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে