পোরশায় স্কুলের সামনে থেকে মোটরসাইকেল চুরি

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৩:২৪ পিএম
পোরশায় স্কুলের সামনে থেকে মোটরসাইকেল চুরি

নওগাঁর পোরশায় নিতপুর শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে একটি হিরো মোটরসাইকেল চুরি হয়েছে। শুক্রবার দুপুরে এ চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। জানাগেছে, শুক্রবার দুপুরে বাংগাল পাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে সোহেল রানা সজীব মাস্টার শহিদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে তার লাল-কালো রংয়ের ১০০সিসি হিরোহোন্ডা মোটরসাইকেল রেখে হাসপাতাল মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যান। নামাজ শেষে  এসে সেখানে তার মোটরসাইকেলটি তিনি দেখতে পাননি। সোহেল রানা জানান, মোটরসাইকেল চোর সিন্ডিকেট সদস্যরা তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। এব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান। বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে