গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৩:৩৩ পিএম
গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ৯ এপ্রিল বিকালে ঢাকায় অনুষ্ঠিত গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভায় বক্তারা গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী সরকার কর্তৃক যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত 'রেসিপ্রোক্যাল ট্রেড অ্যাগ্রিমেন্ট' বা বাণিজ্য চুক্তির বিষয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তা বাতিলে জাতীয় সংসদের ভূমিকার উপর গুরুত্ব দেন। তারা দেখান যে, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি ভয়াবহ হুমকির মধ্যে পড়বে, ছোট ও মাঝারি ক্ষুদ্র উদ্যোক্তাসহ দেশের বিশাল জনগোষ্ঠী জীবিকা হারাবে এবং দেশ কঠিন বাধ্যবাধকতার কারণে স্বাধীনতা সার্বভৈৗমত্বের সংকটে পড়বে। সভায় বক্তারা আরও উল্লেখ করেন যে, নির্বাচনের পূর্বে গায়ের জোর খাটিয়ে দেশকে ভয়ানক বিপদের দিকে ঠেলে দিতে অন্তর্বর্তী সরকার এই চুক্তি করেছে। সভায় জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার তাগিদে এই চুক্তির বাতিল দাবি করে আগামী ১৭ই এপ্রিল সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় গণতান্ত্রিক সংস্কারের পদক্ষেপ নেবার বদলে সরকারের উল্টো যাত্রার প্রবণতার সমালোচনা করা হয়।  সভায় আগের মতই রাষ্ট্রীয় দমন নিপীড়নের ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম আফরোজ ইমিকে সন্ত্রাস দমন আইনে আটকের নিন্দা করে অবিলম্বে ইমিসহ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক সকলের মুক্তির দাবি জানান। সভায় দায়িত্ব গ্রহণের পর বর্তমান সরকারের বিভিন্ন ভূমিকা ও সিদ্ধান্ত পর্যযালোচনা করে তা প্রকাশ ও মতবিনিময়ের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ইরানের উপর মার্কিন ও ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদী জনগণের সাথে সংহতি প্রকাশ করা হয়। সভায় অধ্যাপক আনু মুহাম্মদের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডা: হারুন উর রশীদ, দীপা দত্ত, ডক্টর মাহা মির্জা, ডক্টর মোশাহিদা সুলতানা, চৌধুরী মুফাদ আহমেদ, মানস নন্দী, মাহতাব উদ্দীন আহমেদ, ফেরদৌস আরা রুমী, সালমান সিদ্দীকি, রাফিকুজ্জামান ফরিদ, সত্যজিৎ বিশ্বাস, ছায়েদুল হক নিশান, সদরুল রিপন, আবদুল্লাহ মাহফুজ অভি, সীমা দত্ত, সুস্মিতা রায় সুপ্তি, ডা: নাজমুস সাকিব, আইনজীবী আলাউদ্দিন, ফেরদৌস আরা রুমী, শহীদুল ইসলাম সবুজ,  সজীব তানভীর, তামজীদ হায়দার চঞ্চল প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে