সাঁথিয়ায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির বার্ষিক সাধারন সভা

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৫:০৬ পিএম
সাঁথিয়ায় কেমিস্টস এন্ড  ড্রাগিস্টস সমিতির বার্ষিক সাধারন সভা

পাবনার সাঁথিয়ায় কেমিস্টস এন্ড  ড্রাগিস্টস সমিতি উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক সাধারন সভা ও কেমিস্টস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার বিসিডিএস সমিতির হলরুমে  বিসিডিএস  সাঁথিয়া উপজেলা শাখার সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা বিসিডিএস  এর সিনিয়র সহ-সভাপতি  ও জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক  সাইদুর পাবনারশিদ খান পিন্টু। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিববার পপরিক্ল্পনা  কর্মকর্তা ডা: আব্দুল বাতেন, জেলা বিসিডিএস এর সহ-সভাপতি  তারেক ইবনে আনসার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পরিচালনা পরিষদের  সদস্য আব্দুল কুদ্দুস মালিথা, রাজু ইসলাম অলি,রফিকুল ইসলাম আমানুল্লাহ, আমিরুল ইসলাম,  উপজেলা বি সি ডি এস এর পরিচালনা পরিষদের সদস্য  সুশীল কুমার দাস,  উপজেলা বিসিডিএস এর সহ-সভাপতি রুহুল আলম, সাথিয়া উপজেলা ফারিয়ার সদস্য স্কয়ার ফার্মাসিটিক্যালসের মেডিকেল প্রমোশন অফিসার আনারুল হোসেন প্রমুখ।  উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা প্রতিদিন মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে জড়িত একটি মহান দায়িত্ব পালন করি। একটি ছোট ভুল যেমন বড় ক্ষতির কারণ হতে পারে, তেমনি আমাদের একটি সঠিক পদক্ষেপ একটি জীবন বাঁচাতে পারে। এই দায়িত্ব শুধু পেশা নয়-এটি একটি আমানত।আজ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ-নকল ওষুধ, অনিয়ম, অসম প্রতিযোগিতা,এমআরপি বাস্তবায়ন -সবকিছুর মাঝেও আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু আমি বিশ্বাস করি, আমরা যদি একসাথে থাকি, একে অপরের হাত ধরে এগিয়ে যাই, তাহলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না।

আপনার জেলার সংবাদ পড়তে