তানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, উপকারভোগীদের ক্ষোভ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ১১ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ পিএম | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ পিএম
তানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, উপকারভোগীদের ক্ষোভ
রাজশাহীর তানোরে প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকালের দিকে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় দরিদ্র জনগোষ্ঠীর মাসে এসব রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ করা হয়। এসময় অনেকে রুগ্ন ছাগলের বাচ্চা পেয়ে পুনরায় বদল করে নেয়। আবার অনেককে রুগ্ন ছাগলের বাচ্চা নিতে বাধ্য করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে, ছাগল প্রতি বরাদ্দ কত কি পরিমান অর্থ ব্যয় হয়েছে এসব বিষয়ে মাস্টার রুল দেখাতে অসম্মতি জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী। এসময় ক্ষুব্ধ হয়ে বরেন, আপনারা তো ভিডিও ম্যান যতখুশি ভিডিও ছাড়েন কোন লাভ হবে না। এভাবেই দাম্ভিকতা দেখিয়ে সরকারি গাড়ি নিয়ে শহরের দিকে রওনা হন তিনি। অথচ জ্বালানি সংকটের কারণে অনেকের গাড়ি বন্ধ থাকলেও প্রাণিসম্পদ কর্মকর্তার গাড়ি বন্ধ হয়নি। তিনি শহর থেকেই গাড়ি নিয়ে যাতায়াত করে আসছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আ.লীগ সরকারের সময় থেকে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী এ উপজেলায় কর্মরত আছেন। প্রায় কর্মকর্তার বদলি হলেও তিনি বহাল তবিয়তে রয়েছেন। যার কারণে অফিস পাড়ায় প্রশ্ন উঠেছে তার খুঁটির জোর কোথায়। তার বিরুদ্ধে এতো অনিয়মের খবর প্রকাশ হলেও কোন কিছুর তোয়াক্কা করেন না তিনি। এসব গরু ও ছাগল বিতরণে তালিকা প্রনয়নে তার নেতৃত্বে অফিসে গড়ে উঠেছে সিন্ডিকেটচক্র। তিনিই অনৈতিক সুবিধা নিয়ে অর্থের বিনিময়ে মাস্টাররুল তালিকা করে থাকেন বলে অহরহ অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি ৮ এপ্রিল বুধবার ছাগলের বাচ্চা অপারেশন করান এক কর্মচারী। অপারেশনের সময় ছাগলের বাচ্চা মারা যায়। এসব ঘটনায় ফেসবুকে ভিডিও ভাইরাল হয়। একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশ হয়। কিন্তু নেয়া হয়নি কোন কার্যকরি ব্যবস্থা। এরই জেরে এই কর্মকর্তা স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন বলেও অনেকে ধারনা করছেন। জানা গেছে, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী তীব্র জ্বালানি সংকটের মধ্যে শহর থেকে সরকারি গাড়ি নিয়ে যাতায়াত করছেন নিয়মিত। তিনি আজকেও শহর থেকে গাড়ি এনে সভায় যোগদান করে পুনরায় গাড়ি নিয়ে শহরে ফিরে যান। বিগত আ.লীগ সরকারের সময় থেকে সমতল ভূমিতে বসবাস রত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের আর্থ সামাজিক জীবনমান উন্নয়নে প্রকল্পটি গ্রহণ করা হয়। ওই সময় থেকেই প্রকল্পটি চালু আছে। অন্তর্বর্তী সরকারের সময় রুগ্ন বাছুর বিতরণ করা হয়। এসব নিয়েও একাধিক প্রতিবেদন প্রকাশ পায়। তারপরও কর্মকর্তা বহাল তবিয়তে নিজ খেয়াল খুশি মত অফিসের কতিপয় গ্রাম্য চিকিৎসকদের মাধ্যমে অনৈতিক সুবিধা নিয়ে তালিকা তৈরি করে থাকেন। আবার অফিসের কিছু লোক এসব ছাগল পেয়ে থাকেন বলেও সূত্র নিশ্চিত করেন। উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ১৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ব্যক্তির মাঝে ২টি করে মোট ৩০০টি ছাগল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তানোর-গোদাগাড়ীর এমপি অধ্যাপক মুজিবুর রহমানের। তবে, তিনি না আসায় তার প্রতিনিধি হিসেবে জামায়াতে ইসলামের রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, নায়েবে আমীর আনিসুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা আব্দুর রহিম, সেক্রেটারি ডিএম আক্কাস আলী। এসময় অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে