হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:২২ পিএম | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:২২ পিএম
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষন

চট্টগ্রামের  হালদা নদীর প্রাকৃতিক মৎস্য  প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা  গতকাল শুরু হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করেন।   প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন মৎস্য অধিদপ্তরাধীন খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং চট্টগ্রাম জেলার হালদা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাবৃন্দ। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত  কর্মশালায় রিসোর্স পারসন  ছিলেন প্রফেসর ডঃ মো. মনজুরুল কিবরীয়া, প্রকল্প পরিচালক মোঃ নাজিম উদ্দিন, খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা এবং রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা। কোর্স পরিচালক ছিলেন মোঃ আনোয়ার হোসেন, পরিচালক, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা।