চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজ

বিএনসিসি প্লাটুনে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) :
| আপডেট: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:৪৪ পিএম | প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬, ০৬:২৭ পিএম
বিএনসিসি প্লাটুনে ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলি রেজিমেন্ট ১১ বিএনসিসি ব্যাটালিয়নের আওতাধীন উত্তর চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজে ক্যাডেটদের দিনব্যাপী ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন হয়েছে।  গতকাল রোববার (১২ এপ্রিল) হাটহাজারী সরকারি কলেজ মিলনায়তনে অর্ধশতাধিক ক্যাডেট (পুরুষ ও মহিলা) দিনব্যাপী উক্ত কোর্স সম্পন্ন করেন। ওই দিন বিকেল ৩টার দিকে কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদ মাহমুদ।  হাটহাজারী সরকারি কলেজে বিএনসিসি প্লাটুনের আয়োজনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রভাষক ও কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (২/লে.) মো. আবু তালেব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান, হাটহাজারী সরকারি কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মো. সাইফুদ্দীন চৌধুরী, কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল আহসান চৌধুরী, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি  কেশব কুমার বড়ুয়া ও   যুগ্ন-সম্পাদক খোরশেদ আলম শিমুল। এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হাটহাজারী স্টেশনের লিডার বিভূতি বড়ুয়া, সামরিক প্রশিক্ষক ল্যা. কর্পোরাল মো. মাহফুজুর রহমান, ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) মো. ইমতিয়াজুল হক, ক্যাডেট সার্জেন্ট ফাতেমা আক্তার এবং কর্পোরাল শ্রাবন্তী বড়ুয়া প্রমুখ। উক্ত কোর্সে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন ও ফটিকছড়ির নানুপুর লায়লা-কবির ডিগ্রি কলেজের অর্ধশতাধিক ক্যাডেট স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে ক্যাডেটরা অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা বিষয়ে তাত্ত্বিক ক্লাসের পাশাপাশি ব্যবহারিক প্রদর্শনীও উপভোগ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে