যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ এর সভাপতিত্বে ঝিকরগাছা উপজেলার সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১ টায় এবং বিকাল সাড়ে ৩ টায় উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সাংবাদিকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ কে অনুরোধ জানান - কঠোরভাবে মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে। সকল সাংবাদিকদের মধ্যে মতবিরোধ ভুলে সকল ভালো কাজের সাথে থেকে কাজ করার জন্য উপজেলা নির্বাহী অফিসার আহবান জানান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দীন,ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, আবিদুর রহমান, আফজাল হোসেন চাঁদ, আশরাফুজ্জামান রানা প্রমুখ। বাঁকড়া প্রেসক্লাবের ক্লাবের সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রেজওয়ান কবির। বিকাল সাড়ে ৩ টায় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু সাধারণ সম্পাদক জাফর, ইসমাইল হোসেন, ইকবাল শাহাবুদ্দিন মোড়ল প্রমুখ বক্তব্য রাখেন।