অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো চাঁদপুর রোটারি ক্লাবের ৫৩তম চার্টার সেলিব্রেশন ও ফ্যামিলি নাইট ২০২৬। ১২ এপ্রিল স্থানীয় রোটারি ভবনে বর্ণিল আয়োজনে এই উৎসব অনুষ্ঠান হয়। এই বিশেষ দিনে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয় সেই সকল সম্মানিত চার্টার মেম্বার ও নিবেদিতপ্রাণ রোটারীয়ানদের, যাদের দূরদর্শিতা, শ্রম ও অক্লান্ত প্রচেষ্টায় আমাদের এই প্রিয় ক্লাবটি আজ ৫৩ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় ক্লাবটি সমাজসেবা, মানবকল্যাণ ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এই সেবার আলো সকলকে অনুপ্রাণিত করে সামনে এগিয়ে যেতে। এই শুভ দিনে রোটারী ক্লাব অব চাঁদপুর আরও শক্তিশালী হোক, মানবসেবার প্রতিটি অঙ্গনে রাখুক অনন্য অবদান এবং ভবিষ্যতের পথচলা হোক আরও সমৃদ্ধ ও গৌরবময়। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য এই ক্লাবের সার্জেন্ট-এট-আর্মস (ঝবৎমবধহঃ-ধঃ-অৎসং) হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের। এ আয়োজন উপলক্ষে রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি ডা. নুর রহমানের নামে কনফারেন্স হল নামকরণ উদ্বোধন করা হয়। এ সময় রোটারিয়ান এম এ মাসুদ ভূঁঞা,সুভাষচন্দ্র রায়, কাজি শাহাদাত, তমাল কুমার ঘোষ,শাহেদুল হক মোরশেদ, প্রফেসর জাকির হোসেন,বর্তমান ক্লাব প্রেসিডেন্ট মোস্তফা হোসেন ফুল মিয়াসহ ক্লাব কর্মকর্তা অন্যরা উপস্থিত ছিলেন।