দেশকে উন্নত করতে হলে, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৫:৩৩ পিএম
দেশকে উন্নত করতে হলে, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান বলেছেন “তোমাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে তোমরা ভবিষ্যতে দেশকে আরও উন্নত করতে পারবে।” তিনি সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন। মেলায় উপজেলার ১৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে এবং মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন, শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা, জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ খায়রুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে