র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি, লালবাগ ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল র্যাব-১২ এর সহযোগিতায় রোববার ১২ তারিখ রাাতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাবনা জেলার সদর থানাধীন হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে| উক্ত অভিযানে ০১ টি দেশীয় ওয়ান শুটার গান, ০২ টি শুটার গান, ০১ টি রিভালবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ ০৪ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১. আলী রোহান রাকা (২১), পিতা- মো: আবুল কালাম আজাদ, সাং- হাড়িবাড়ীয়া, ২. মো: আকাশ প্রামানিক (২২), পিতা- মৃত- আজিজুল প্রামাণিক, ৩. আব্দুস সালাম ঠান্ডু (৫২), পিতা- হোসেন প্রামানিক, ও ৪. মো: সিরাজুল ইসলাম (৩০), পিতা- আব্দুল কাদের, সর্ব সাং- বিলভেদুরিয়া, সর্ব থানা- পাবনা সদর, জেলা- পাবনা বলে জানা যায়। এই অভিযান র্যাব‑১০ এর নিরবিচ্ছিন্ন গোয়েন্দা কাজ, সময়োপযোগী প্রতিক্রিয়া ও দক্ষতার নিদর্শন। অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম উন্মোচনে এটি একটি প্রশংসনীয় উদাহরণ। আপনার কাছে যদি কোথাও অবৈধ অস্ত্র, মাদকের বেচাকেনা বা অপরাধমূলক কার্যকলাপের তথ্য থাকে, তাহলে দয়া করে তা র্যাবকে অবহিত করুন। আপনার একটি তথ্য একটি পরিবার বা জীবনের রক্ষাকবচ হতে পারে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।