শরীয়তপুরে আইনজীবীকে মারধরকারী দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি ইসলামি আন্দোলনের

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:২১ পিএম | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৬:২১ পিএম
শরীয়তপুরে আইনজীবীকে মারধরকারী দোষীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার দাবি ইসলামি আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থিত ইসলামী আইনজীবী পরিষদের শরীয়তপুর জেলা বার নির্বাচনের একজন যোগ্য প্রার্থী অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সি শরীয়তপুর বার নির্বাচনে অংশ নিতে ফরম সংগ্রহ করতে গেলে ‘নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার বিএনপির অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির নিজে প্রার্থীকে চেম্বারে গিয়ে মারধর ও শারীরিকভাবে নাজেহালের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারী মোঃ আব্দুল আউয়াল মজুমদার। সোমবার গণমাধ্যমে প্রেরিক এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বার নির্বাচন নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ শান্তিকামী জনতার মাঝে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। বিএনপির আইনজীবী ও সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনিরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি না দিলে সর্বত্র প্রতিবাদের আগুন জ্বলে উঠবে। কুলাঙ্গার মনির ফ্যাসিবাদের দোসর কিনা তা খতিয়ে দেখতে হবে। আইনজীবীগণ সম্মানিত ব্যক্তি। বাংলাদেশের আইন অনুযায়ী প্রতিটি মানুষের প্রতিটি নির্বাচনে যার যার যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণের অধিকার আছে। কুলাঙ্গার এডভোকেট মনির ফ্যাসিবাদের দোসর সংবিধান লঙ্ঘন করে অমার্জনীয় অপরাধ করেছে। তাকে সহকারী নির্বাচন কমিশনার থেকে বহিস্কার এবং গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। একজন প্রার্থীকে মারধরের ঘটনা ফ্যাসিবাদকেও হার মানিয়েছে। ইসনলামী আন্দোলন নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এটাকে গুরুত্বের সাথে নিয়ে জরুরিভিত্তিতে ব্যবস্থা নিন। অন্যথায় সরকারের আখের রক্ষা হবে না বলেও তারা হুশিয়ারী উচ্চারণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে