বাইক চালকরা খুব আশা করে ফুয়েল কার্ড সংগ্রহ করেছিল, কিন্তু ভোগান্তি পিছু ছাড়ছেনা।সখের ফুয়েল কার্ড হাতে নিয়ে রোদে ঘন্টার পর ঘন্টা বাইক নিয়ে লাইনে দাড়িয়ে অপেক্ষার পর অপেক্ষা করে চরম ভোগান্তির পর যখন কাঙ্খিত তেল পায় তখন তার শরীরে আর কোন কাজের এনার্জি থাকেনা। এমন চিত্র দেখা যায় দিনাজপুরের ঘোড়াঘাটের খন্দকার ফিলিং ষ্টেশনে। তেল নিতে আসা ঘোড়াঘাট পৌর এলাকার বলদিয়া পাড়ার সাহারুল ইসলাম জানান,ফুয়েল ষ্টেশনগুলি যদি সিস্টেমের মাধ্যমে তেল না দেয় তবে ফুয়েল কার্ড কোন কাজে আসবে না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে কার্যকরী ভুমিকা নিতে হবে।সরজমিনে দেখা যায়,অনেক বাইকার ৩/৪ অথবা ৫ ঘন্টা লাইনে দাড়িয়ে থাকার পর তেল নিতে পারছে। উল্লেখ্য ঘোড়াঘাট পৌর এলাকায় তিনটি ও ইউনিয়নে একটিসহ উপজেলায় মোট ৪টি ফুয়েল স্টেশন রয়েছে।