খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি সীতানাথ ভবনে ৩৭তম মহানামযঞ্জ ১৯ শে এপ্রিল রবিবার অধিবাসের মধ্যো দিয়ে অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি এ আয়োজন ঘিরে অনুষ্ঠানের সময়সূচী উল্লেখ করে নিমন্ত্রণ পত্র বিতরণ শুরু করেছেন। আয়োজনের মধ্যো রয়েছে ১৯শে এপ্রিল ২০২৬ সোমবার সন্ধ্যা ৬.৩০ মিনিটে মঙ্গলঘট স্থাপন, শ্রীমদ্ভগবত পাঠ ও মহানামযঞ্জের শুভ গন্ধাধিবাস। মহানামযঞ্জের এ সূচনা পর্বে শ্রীমদ্ভগবত আলোচনা করবেন, সাতক্ষীরা জেলার বুধহাটা গ্রামের গর্ব দক্ষিণবঙ্গের সুনামধন্য ভক্তপ্রবর শ্রী বিল্বমঙ্গল দেবনাথ। ২০ শে এপ্রিল সোমবার অষ্ট প্রহরব্যাপী অখন্ড শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তণ অনুষ্ঠিত হবে। এসময় অনুষ্ঠানস্থলে মহানাম সুধা পরিবেশন করবেন, সাতক্ষীরা জেলার মামা ভাগ্নে সম্প্রদায় প্রভু গৌরভক্ত সম্প্রদায় খুলনা,নিত্যানন্দ সম্প্রদায় যশোর গুরু কৃষ্ণ সম্প্রদায় খুলনা, যশোর জেলার পথের পাগল সম্প্রদায় ও সাতক্ষীরা জেলার আদি গৌর নিতাই সম্প্রদায়। দুপুর ২ টায় মহাপ্রভুর ভোগ আরাধনা ও বিকাল ৩ টায় প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এ আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।