cপ্রতিদিন এ সড়ক দিয়ে অন্যান্য এলাকার মানুষের মতো সোলাদান, লস্কর, দেলুটি-লতার একাংশ ও গড়ইখালীর হাজার মানুষ ভ্যান- নছিমন, মোটরসাইকেল ও ইজিবাইকে উপজেলা সদরে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে খানা-খন্দে ভরা এ সড়ক দিয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মানুষের ভোগান্তি ও দুর্ভোগ বেড়েই চলেছে। এলাকাবাসি জানান, এ সড়কটি যথেষ্ট ভালো ছিল কিন্তু দীর্ঘদিন ধরে ভারী যান বাহনে লস্করের বাইনতলায় নির্মাণাধীন ব্রিজের মালামাল পরিবহন করার ফলে সড়কটি'র এ স্থানে এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসি সড়ক বিভাগ ও বাইনতলা ব্রিজের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ক্ষতিগ্রস্ত সড়কের সংস্কার দাবি করেছেন। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ ও প্রকৌশল অধিদপ্তরের যোগাযোগ করা হয়। উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব বলেন, ক্ষতিগ্রস্ত এ রাস্তাটি সড়ক ও জনপদ বিভাগের আওতাভুক্ত। তিনি সেলফোনে সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্মকর্তার সাথে কথা বলে জানান, সড়কটি মেরামতের জন্য টেন্ডারের অপেক্ষায়। তবে,গুরুত্ব বিবেচনা করে কুরবানী ঈদের পূর্বে সড়কের বেহাল অংশটি সংস্কারের সম্ভাবনার কথা বলেন তিনি।