ঝিকরগাছায় ২ ট্রান্সফরমার চোর আটক

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ১৬ এপ্রিল, ২০২৬, ০২:৪৯ পিএম | প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬, ০২:৪৯ পিএম
ঝিকরগাছায় ২ ট্রান্সফরমার চোর আটক

যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের কাশিপুর বাজারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে ২ চোর  আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ভোররাতে এ ঘটনা ঘটে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহজামান আলম জানান - তাদের বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) দুপুরে মামলা রুজু হবে এবং এরপর কোর্টে চালান দেয়া হবে। আটককৃতরা হলো - সদর উপজেলার সীতারামপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে রকিবুল ইসলাম (৪৫) ও খুলনার মহেশ্বরপাশা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ মাসুম (২৮)। ভুক্তভোগী কাশিপুর গ্রামের হুমায়ুন কবির জানান, এর আগেও আমার দুইটা ট্রান্সমিটার  চুরি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে