দিনাজপুরের চিরিরবন্দরে ২ দিন ব্যাপী ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলা সমাপ্ত হয়েছে। গতকাল ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে বিজ্ঞান মেলার সমাপ্ত করেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা। এসময় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, উপজেলা আইসিটি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রায়হান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। মেলায় ১৮ টি স্টলে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে জুনিয়র গ্রুপে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রথম হওয়ার গৌরব অর্জন করে।