দৌলতপুর সীমান্তে ২৪ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ০৬:৩৬ পিএম
দৌলতপুর সীমান্তে ২৪ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত  কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট আনুমানিক ২৪,১০,২০০/- (চব্বিশ লক্ষ দশ হাজার দুইশত) টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আতারপাড়া খেয়াঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪,৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ১৪,৬৪,০০০/- টাকা। ১৭ এপ্রিল জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শকুন্তলা মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১.৬০০ কেজি গাঁজা এবং ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৯,২০০/- টাকা। একই তারিখ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল মদ, ১,৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৯,২৭,০০০/- টাকা। উদ্ধারকৃত সকল মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে