যশোরের কেশবপুর উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে শুক্রবার বিকেলে কেশবপুর উপজেলা আড়ৎদার সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে সমিতির আহবায়ক সাবেক কাউন্সিলর মশিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে যুগ্ম আহবায়ক শাহদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী কামরুজ্জামান, কেরামত গাজী, আব্দুল হালিম, আমিন উদ্দিন, বিষ্ণুপদ দাস, পরিমল দাস প্রমুখ। সম্মেলনে কাউন্সিল মশিয়ার রহমান কে সভাপতি ও শাহাদাত হোসেন কে সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ কামরুল বিশ্বাস ও সহ কোষাধ্যক্ষ কেরামত গাজী সহ ২৭ সদস্য বিশিষ্ট কেশবপুর উপজেলা কমিটি ৫ বছর মেয়াদি একটি কমিটি গঠিত হয়েছে।