বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন

এফএনএস (প্রভাষিকা রীতা গুপ্তা; ফুলবাড়ি, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:৩২ পিএম
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী শাখার সম্মেলন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখার প্রথম সম্মেলন আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়। “সবার জন্য মানসম্মত শিক্ষা ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হোন”শীর্ষক -্লােগানকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক শাকিরুল ইসলাম শাকি। সংগঠনের ফুলবাড়ী শাখার সদস্য সচিব সিফাত সরকারের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণসংগঠতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাড. মুরাদ মোর্শেদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, গণসংগহতি আন্দোলনের ফুলবাড়ী শাখার আহবায়ক আবুল খায়ের, সদস্য সচিব আব্দুল মোতালিব পাপ্পু, ফুলবাড়ী শাখা তেল, গ্যাস, খনিজ সম্পাদক ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য শ্রমিক নেতা মো. হামিদুল হক প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে