গজারিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তিস্তামূখ-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু নির্মানের দাবী সর্বত্র ছড়িয়ে দিতে এবং আন্দোলন আরো বেগবান ও ফলপ্রসু করার লক্ষ্যে ১৭ এপ্রিল শুক্রবার বাদ আছর সর্বসাধারনের উপস্থিতিতে একটি সেন্ট্রাল কমিটি গঠনে এক সভা অনুষ্ঠিত হয়। এই কমিটি তিস্তামূখ-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি নামে অবহিত হবে। সভায় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনবী টুটুলসহ ফুলছড়ি, ফজলুপুর, গজারিয়ার, ভরতখালী, মুক্তিনগর ও সাঘাটা ইউনিয়নের শতাধিক জনসাধারণ এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিগণ। সভায় সভাপতিত্ব করেন- সামসুল হক সরকার। সভায় মাহমুদুনবী টুটুলকে আহবায়ক ও হাফিজুর রহমান বাবুকে সদস্য সচিব করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সভায় প্রাথমিকভাবে ফুলছড়ি উপজেলার ৭টি এবং সাঘাটা উপজেলার ১০ টি ইউনিয়নে নিজ নিজ ইউনিয়নের চেয়ারম্যানকে আহ্বায়ক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, বিশিষ্ট সমাজ সেবক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সদস্য সচিব করে ইউনিয়ন কমিটি গঠনের প্রস্তাব করা হয়। ইউনিয়ন কমিটি গঠন করে একটি নীতিনির্ধারণী মিটিং করার প্রস্তাব করা হয়। নীতিনির্ধারণী মিটিং শেষে পরিবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা সিদ্ধান্ত হয়।