স্বপ্ন পুরন সাথে কৃষকের মুখেও সুখের হাসি ফুটে তুলেছে ভাসানী সেতু।ভাসানী সেতু যেমন চিলমারী-সুন্দরগঞ্জ দুই উপজেলা বন্ধন সৃষ্টি করে স্বপ্ন পুরন করেছে তেমনি সেতুর নিচে জেগে উঠেছে কৃষকের স্বপ্ন, মুখে ফুটেছে সুখের হাসি। সেতুর নির্মানে তিস্তার বুকে জেগে উঠা শতশত হেক্টর জমিতে ভুট্টাসহ বিভিন্ন রবি ফসল ফলিয়ে বাজিমাত করেছে স্থানীয় কৃষকগন। জানা গেছে, কুড়িগ্রামের চিলমারী ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা পাশাপাশি হলেও তিস্তার গ্রাসে তীরবর্তী শতশত পরিবার বাড়িঘর হারিয়ে হয়েছে নিঃস্ব, সেই সাথে দুটি উপজেলার মানুষের যোগাযোগ ছিল বিচ্ছিন্ন। দুই উপজেলাসহ বিভিন্ন জেলা ও উপজেলার বন্ধন সৃষ্টি ও স্বপ্ন পুরন হয় চিলমারী- সুন্দরগঞ্জ উপজেলা মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর উপর ভাসানী সেতুর নির্মানে। সেতু নির্মানে শুধু বন্ধন আর স্বপ্ন পুরন হয়নি, সেতু এলাকায় ভাঙ্গন রোধে বাঁধ নির্মানে শতশত হেক্টর জমি জেগে উঠার আশা জেগে উঠে স্থানীয় কৃষকের। জেগে উঠা তিস্তার চরে কৃষকরা ভুট্টাসহ বিভিন্ন রবি ফসলের চাষে সবুজে সমারহ করে তুলেছে ভাসানী সেতু এলাকার তিস্তার বুকে। দীর্ঘদিন পর হারানো জমিতে ফসলের চাষ করতে পেরে কৃষকগনের মুখে ফুটে উঠেছে সুখের হাসি। কৃষক সোহরাব আলী, আনোয়ার বলেন, সেতু নির্মান ও ভাঙ্গন রোধেবাঁধ দেয়ার তিস্তার বুকে শতশত হেক্টর জমি জেগে উঠায় ভুট্টা চাষ করা হয়েছে, ফলনও ভালো হয়েছে আশা করছি সংকট কাটিয়ে উঠতে পারবো। জমির আশা ছেড়েই দিয়েছিলাম, ভাঙ্গনে ছিলাম দিশাহারা, সেতু নির্মানের কারনে আশা জেগেছে, এখন সুখ ঘরে ফিরবে বললেন স্থানীয় সুলতান মিয়া। স্থানীয় ব্যবসায়ী ফাহমিদুল হক বলেন, কল্পনা ছিল না ভেঙ্গে যাওয়া হাজারো হেক্টর জমি জেগে উঠবে আবারো কৃষক ফসল ফলাতে পারবে সেই স্বপ্ন আর আশা পুরন হলো সেতু ও বাঁধ নির্মানে। তিনি আরো জানান, সেতু নির্মানে তিস্তার বুকে শতশত হেক্টর জমিতে ফসল ফলিয়ে কৃষকরা এখন যোগাযোগ ব্যবস্থার কারনে বেশি মুল্যে বিক্রি করতে পারবে। কৃষকরা যেমন লাভোবান হবে ব্যবসায়ীরাও স্বল্প খরচে দেশের বিভিন্ন স্থানে নিতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে সেতু নির্মানে ফলে বিগতদিনের চেয়ে এবারে তিস্তার চরে ব্যাপক ভুট্টাসহ বিভিন্ন রবি ফসলের চাষ হয়েছে এবং ফসলও অনেক ভালো হয়েছে। স্থানীয়রা জানান, সেতু নির্মানে যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে সেই সাথে তিস্তার বুকে জেগে উঠা চরে ফলবে ফসল রোধ হবে ভাঙ্গন কৃষকসহ শতশত মানুষ ফিরে পাবে তাদের সুখের হাসি।