নেশার সাগরে ভাসছে দাকোপ

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) :
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:০২ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:০২ পিএম
নেশার সাগরে ভাসছে দাকোপ

দাকোপের সর্বত্র মাদকসেবী ও ব্যবসায়ীদের দৌরত্ন অনেকাংশে বেড়ে গেছে। চালনা পৌরসভা, বানীশান্তা, বাজুয়া, পানখালী, তিলডাঙ্গা ও কামারখোলা ইউনিয়নের সর্বত্র চলছে প্রকাশ্যে মাদক কেনা বেচা। এ যেন নেশার সাগরে ভাসছে উপজেলা দাকোপ। ৯ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভা নিয়ে গঠিত উপকুলিয় উপজেলা দাকোপের সর্বত্র এখন মাদকসেবী ও ব্যবসায়ীরা অনেকটা বেপরোয়া হয়ে উঠেছে। তথ্যনুসন্ধানে উঠে আসে চালনা পৌরসভার কেসি কলেজ মোড়, মান্নানের মোড়, বৌমার গাছতলা, এম এম কলেজ মোড় ও চত্বর, নলোপাড়া খেয়াঘাট এবং শহীদ মিনার চত্বর এলাকায় দিনরাত চলছে মাদক কেনা বেচা। চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পাশাপাশি নতুন করে যুক্ত হয়েছে উঠতি বয়সি তরুন তরুনীরা। বিশেষ করে গাজা এবং ইয়াবা এখন হাত বাড়ালেই মিলছে। উপজেলার বানীশান্তা ইউনিয়নের যৌনপল্লীকে ঘিরে পশুর নদী লাগোয়া পল্লী, বানীশান্তা বাজার এবং আমতলা এলাকা এখন মাদকের হটস্পট। এ ছাড়া বাজুয়া খুটাখালী বাজার, বাজুয়া দিগরাজ খেয়াঘাট, পুরাতন লঞ্চঘাট, কোম্পানীর মোড়, খ্রীষ্টানপল্লী, বাজুয়া চড়ারবাঁধ, ওড়াবুনিয়া, শহীদ স্মৃতি স্কুল মাঠ, চুনকুড়ি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বাজুয়া, ত্রিমোহনী ব্রীজ মোড়, হরিনটানা বাজার, চুনকুড়ি পূর্বপাড়া এবং চাঁদের আলো হাট এলাকা। পানখালীর ফেরীঘাট, মমতাজ স্কুল মোড়, জাবেরের খেয়াঘাট, মৌখালী বাজার, লক্ষিখোলা পিচের মাথা, হাইস্কুল মোড়, লক্ষিখোলা গেটের গোড়া, খাটাইল স্বনির্ভর বাঁধ, খোনা খাটাইল স্কুল মোড়, পোদ্দারগঞ্জ ঘাট, তিলডাঙ্গা ইউনিয়নের মোজামনগর বাজার, পাকাঘাট, আঁধার মানিক ক্লাব, বটবুনিয়া, চৌরাস্তার মোড়, কালীবাড়ি, কামিনীবাসিয়া রাশখোলা এলাকা। কামারখোলা খেয়াঘাট, কালীনগর হেনুর ব্রীজ, জয়নাগর বাঁধ ও খেয়াঘাট, কালীনগর বাজার, দাকোপ ওয়াপদা অফিস এলাকায় মাদক কেনাবেচা হয়। সুতারখালী ইউনিয়নের নলিয়ান বাজার, গেট বাজার, বৃহস্পতি বাজার, আলেক গাজীর মোড়, কেওড়াতলী বাজার, গুনারী শশ্মানঘাট, কালীবাড়ি ঘাট এলাকা উল্লেখযোগ্য। এ ছাড়া কৈলাশগঞ্জ এবং দাকোপ ইউনিয়নের প্রতিটা মোড়ে মোড়ে নির্দিষ্ট সংকেতে চাইলে মাদক পাওয়া যায় বলে সুত্র জানায়। মাদকের প্রভাবে উপজেলা জুড়ে চুরিসহ অন্যান্য অপরাধ প্রবনতা বেড়ে গেছে। সম্প্রতি মোজামনগর গড়খালী এলাকায় বসত বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান এবং মাছের প্রজেক্ট থেকে মূল্যবান মালামাল চুরি হয়ে যায়। পরবর্তীতে সেই চোরাই মাল কেনা বেচার সুত্র ধরে জানা যায় স্থানীয় চিহ্নিত মাদক সেবীরা এই কাজের সাথে জড়িত। খোঁজ নিয়ে জানা যায় এ সকল মাদক সেবী ও ব্যবসায়ীরা স্ব স্ব এলাকার প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়ায় থেকে কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি বানীশান্তা এলাকায় গ্রাম পুলিশের সদস্যরা চোরা কারবারী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তাদের রোষানলে পড়ে অনেকটা নিরাপত্তা হীনতায় ভূগছে। গত কয়েক দিন আগে বানীশান্তা এলাকায় মাদকাসক্তদের মাঝে সংঘর্ষ হয়েছে। দাকোপের সচেতন মহল মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে বাঁচাতে প্রশাসনের সাঁড়াশী অভিযান এবং অনমনীয় অবস্থান কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে