চিরিরবন্দরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:৩০ পিএম
চিরিরবন্দরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

চিরিরবন্দরে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হযেছে। গতকাল ১৯ এপ্রিল রবিবার বেলা ১১ টায় সূখীপীর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করেন আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ। এ সময় চিরিরবন্দর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল আলম শাহ, নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাব্বির হোসেন দুলালসহ আব্দুলপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। খেলার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এফ এম মোরশেদ উল আলম। খেলাগুলো পরিচালনা করেন নুরুজ্জামান বেলাল, ফয়জার রহমান, জাকির হোসেন, সাদ্দাম হোসেন ও আশিকুর রহমান। খেলায় আব্দুলপুর ইউনিয়নের ১৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে