মোল্লাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:৩৯ পিএম
মোল্লাহাটে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হামীমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী ও জাহিদুল ইসলাম মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা ও আব্দুল্লাহ ফারুকসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষায় সফল হতে হলে অধ্যবসায়, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পেয়ারা খাতুন।

আপনার জেলার সংবাদ পড়তে