চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৬তম বার্ষিকীতে যুব সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ১৯ এপ্রিল, ২০২৬, ০৪:০২ পিএম | প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২৬, ০৪:০২ পিএম
চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৬তম বার্ষিকীতে যুব সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসের ৯৬তম বার্ষিকীতে বিট্রিশবিরোধী আন্দোলনের অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল  শনিবার মুক্তিভবনের সম্মুখে যুব সমাবেশের প্রারম্ভে সকাল ৯টায় পুষ্পার্ঘ্য অর্পণ করে বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ যুব মৈত্রী, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। যুব সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, সাহস, আত্মত্যাগ ও স্বাধীনতার আকাক্সক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৩০ সালের ১৮ এপ্রিল মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে একদল স্বাধীনতা স্বপ্নাক্সক্ষী বিপ্লবী যুবক বিট্রিশ ভারতের চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে, টেলিগ্রাফ ও যোগাযোগ ব্যবস্থা অচল করে চট্টগ্রামের বিট্রিশ শাসন অচল করে দিয়ে স্বাধীন চট্টগ্রাম ঘোষণা করে।  যদিও সেই স্বাধীনতার স্থায়িত্ব ক্ষণকালীন, কিন্তু তার ব্যাপ্তি আজও বহমান। তৎকালীন পরাশক্তি বিট্রিশ সাম্রাজ্যকে অপারাজেয় মনে করা হলেও মাত্র ৬৫ জন যুবক সেই সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবায়ন করে। মাস্টার দা সূর্যসেনসহ সেই বিপ্লবী বীর শহীদরা জীবন দিয়ে তার সংগ্রামকে অব্যাহত রেখেছিল। তারই প্রবাহমান লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের মহান স্বাধীনতা। বক্তারা আরও বলেন, তৎকালীন বিট্রিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের গৌরবের প্রথম সোপান চট্টগ্রাম যুব বিদ্রোহ। আজও যখন উত্তর উপনিবেশিকবাদ থেকে উত্তর আধুনিকতাবাদের নানা মোড়কে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদ যখন স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে যায় তখন আমাদের অনুপ্রেরণায় উজ্জ্বল হয়ে ওঠে মাস্টার দা সূর্যসেন,  প্রীতিলতাসহ বীর বিপ্লবীরা। সাম্রাজ্যবাদের যেকোনো মোড়কের বিরুদ্ধে যুব আন্দোলনের অনুপ্রেরণা হয়ে থাকে চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস। সমাবেশ থেকে বক্তরা চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবসকে জাতীয় যুব দিবস ঘোষণার দাবি করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে