গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে এক দায়িত্বশীল শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিকেলে পৌর জামায়াত কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক। বৈঠকে তিনি সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর ৩ দফা দাওয়াত ও ৪ দফা কর্মসূচীর উপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি আরো বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠন গড়ে তুলতে হলে প্রত্যেক দায়িত্বশীলকে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে। পাশাপাশি সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও দায়িত্বশীল সদস্যরা। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।