চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৩:৩৩ পিএম
চরভদ্রাসনে আইন-শৃঙ্খলা কমিটির সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা মিনি কনফারেন্স রুমে সোমবার সকাল ১১ টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এপ্রিল, ২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও চরভদ্রাসন থানার এসআই মোজাম্মেল হক বিশ্বাস সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, সমবায় অফিসার মোঃ ইয়াকুব আলী, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, মোঃ বিল্লাল হোসেন, উপ- সহকারী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, শিক্ষক মোঃ জাহিদ হোসেন, লুৎফর রহমান, চরভদ্রাসন বণিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। সভায় উপজেলার বাজার ব্যাবস্থাপনা ও বর্জ্য ব্যাবস্থাপনা জোরদার করা উপর গুরুত্ব দেওয়া হয়। যানজট নিরসনের লক্ষ্যে কার্যকরি পদক্ষেপ গ্রহনের বিষয়ে আলোচনা হয়। বাল্যবিয়ে ও মাদক নিয়ন্ত্রনের জন্য সকলের সহায়তা কামনা করা হয়। এছাড়া চরাঞ্চলের এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে  আসা যাওয়ার জন্য পদ্মা পারে যথা সময়ে ট্রলার ও নৌযান সচল রাখার উপর গুরুত্ব দেন ইউএনও।

আপনার জেলার সংবাদ পড়তে