সুজানগরে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৩:৫১ পিএম
সুজানগরে হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

পাবনার সুজানগরে জেলার মধ্যে প্রথম শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় উপজেলার মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কর্মসূচির উদ্বোধন করেন পাবনার সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মোঃ রাশেদুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ও অতিরিক্ত উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ওয়াসিম খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ও সদস্য সচিব রিয়াজ উদ্দিন মন্ডল। উল্লেখ্য ২০এপ্রিল থেকে ১০মে পর্যন্ত ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুরা হাম-রুবেলা প্রতিরোধে ওই টিকা নিতে পারবে।

আপনার জেলার সংবাদ পড়তে