চরভদ্রাসনে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৩:৫৪ পিএম
চরভদ্রাসনে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার সকাল ১০ টায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন-২০২৬খ্রি. এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ টিকাদান কর্মসূচীটি আয়োজন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর বাস্তবায়ন করছেন  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ)।  এ টিকাদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও  সদস্য সচিব আঃ কুদ্দুস বাদশা প্রমূখ। জানা যায়, হাম-রুবেলার টিকাদান কর্মসূচীর আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি করে প্রতিষেধক টিকা প্রদান করা হবে। উদ্বোধনী দিন হইতে আগামী ১০ মে পর্যন্ত ২০ দিন ব্যাপী উপজেলার ৯৬টি টিকাদান কেন্দ্রে এবং প্রতিদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান করা হবে। এ কর্মসূচীর আওতায় উপজেলার মোট ৯৫৩৫ জন শিশুকে হাম-রুবেলার প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে