অভয়নগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ২০ এপ্রিল, ২০২৬, ০৬:০০ পিএম | প্রকাশ: ২০ এপ্রিল, ২০২৬, ০৫:৫৯ পিএম
অভয়নগরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

যশোরের অভয়নগর উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ বাস্তবায়ন ও অংশগ্রহণের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২০ এপ্রিল) দুপুরে পরিষদের সভাকক্ষে সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সভায় বক্তব্য রাখেন, অভয়নগর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ওলিউর রহমান, সহকারী প্রোগ্রামার (এপি) আহসান কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, শিক্ষক শাহীন হোসেন প্রমুখ।  সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের অংশগ্রহণে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার, মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেক খেলোয়াড়কে আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে