যশোরের অভয়নগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স সহ উপজেলার ৮টি ইউনিয়নে ইপিআই টিকা কেন্দ্র একযোগে এ টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধী টিকা দেয় হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সালাউদ্দিন দিপু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিমুর রাজিব, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আশরাফুল আলম প্রিন্স সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নিয়মিত টিকাদান কর্মসূচির বিকল্প নেই। অভিভাবকদের সন্তানদের নির্ধারিত কেন্দ্রে এনে টিকা দেওয়ার আহ্বান জানান তারা।